পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
এক ব্যক্তির মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জে গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে বলে বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন জানিয়েছেন।
রাজধানীর দক্ষিণখান আশকোনায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছিলেন। বুধবার রাতে ঘটনাটি ঘটে।
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমজেদ শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সেমাবার বেলা ১১টার দিকে ভাঙ্গার মানিকদহ্ ইউনিয়নের বিলভারা গ্রামে ঘটনাটি ঘটে। নিহত আমজেদ বিলভারা গ্রামের ইব্রাহীম শেখের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
কুড়িগ্রামের রাজীবপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে সিদ্দিকুর রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে উপজেলা পোষ্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর হাতিরঝিল লেকে প্যাডেল বোট থেকে পড়ে এবাদত হোসেন (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে শহরের ডাকবাংলা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক চাষির মৃত্যুর হয়েছে। বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটে। মৃতের নাম মো. রাজেক আলী সরকার (৫১)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত ঈদা সরকারের ছেলে।
নোয়াখালী সদর উপজেলায় নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় আজ সকালে কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।